Description
আল্লাহর নাম ও গুণাবলি বিষয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামা‘আতের আকীদা বই সম্পর্কে আলোকপাত:
(আসমা ওয়াস সিফাত বিষয়ক ৩০টি গুরুত্বপূর্ণ মূলনীতি)
একজন মুমিনের জীবনে আল্লাহকে চেনার চেয়ে গুরুত্বপূর্ণ জ্ঞান আর কী হতে পারে! আর আল্লাহকে যথাযথভাবে চেনার অন্যতম পথ হলো, কুরআন ও সুন্নাহয় তাঁর নিজের সম্পর্কে যা বর্ণিত হয়েছে, তা সঠিকভাবে জানা ও বিশ্বাস করা।
কিন্তু আল্লাহর নাম ও গুণাবলি সম্পর্কে সঠিক আকীদা কী? এ বিষয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামা‘আতের মূলনীতি কী? আল্লাহর গুণাবলির অর্থ কীভাবে বুঝতে হবে? কোন ব্যাখ্যা গ্রহণযোগ্য, আর কোনটি পরিহার করতে হবে?
ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, এ বিষয়টিকে কেন্দ্র করেই বিভিন্ন সময়ে নানা মতবাদ ও ভ্রান্তির জন্ম হয়েছে। কেউ আল্লাহর গুণাবলি অস্বীকার করেছে, কেউ সেগুলোর বিকৃত ব্যাখ্যা দিয়েছে, আবার কেউ আল্লাহকে সৃষ্টির সঙ্গে তুলনা করে বসেছে। অথচ সালাফে সালেহীনের পথ ছিল অত্যন্ত সুস্পষ্ট—কুরআন ও সুন্নাহয় আল্লাহর জন্য যা সাব্যস্ত হয়েছে, তা কোনো ধরনের বিকৃতি, অস্বীকার, ধরন নির্ধারণ কিংবা সাদৃশ্য স্থাপন ছাড়াই মেনে নেওয়া।
এই গুরুত্বপূর্ণ বিষয়টি সহজভাবে বুঝতে এবং এর মৌলিক নীতিগুলো আয়ত্ত করতে বাংলাভাষী পাঠকদের জন্য আমরা নিয়ে এসেছি শাইখ আবু ইউসুফ মুহাম্মাদ বিন ত্বহা রহিমাহুল্লাহ রচিত এ বইয়ে মাত্র ৩০টি মূলনীতির মাধ্যমে তুলে ধরা হয়েছে আল্লাহর নাম ও গুণাবলি সম্পর্কে আহলুস সুন্নাহর সুসংহত আকীদা।
যা থাকছে বইটিতে—
• আল্লাহর নাম ও গুণাবলি সম্পর্কে আহলুস সুন্নাহর মৌলিক বিশ্বাস।
• তাহরিফ, তা‘তিল, তাকয়িফ ও তামছিলের পরিচয়, দৃষ্টান্ত ও খণ্ডন।
• আল্লাহর নামের অর্থগত তাৎপর্য এবং গুণাবলির বিভিন্ন প্রকার।
• সিফাতের অর্থ ও প্রকৃতি সম্পর্কে সালাফের অবস্থান।
• তা‘বীল এবং নব-উদ্ভাবিত পরিভাষার ব্যাপারে সঠিক দৃষ্টিভঙ্গি।






