আপসহীন অ্যাপ
আপসহীন অ্যাপ আরও সহজে, দ্রুত বই অর্ডার করুন আপসহীন অ্যাপ ডাউনলোড করুন — আরও সহজে বই অর্ডার করুন
অ্যাপ ডাউনলোড করুন ডাউনলোড

একটুখানি পড়ে দেখুন ⬎

আলোর পথে

লেখক : মোহাম্মদ মিরাজুদ্দিন
প্রকাশনী : ইচ্ছাশক্তি প্রকাশনী
বিষয় : ইসলামী সাহিত্য, গল্প
পৃষ্ঠা : ৬৪
কভার : পেপারব্যাক
সংস্করণ : 1st published, 2026
ভাষা : বাংলা

Original price was: ২৫৫৳ .Current price is: ১৯১৳ . (২৫% ছাড়ে)

সর্বাধিক বিক্রয়

Description

আলোর পথে বই সম্পর্কে আলোকপাত:

মানুষের জীবন এক অদ্ভুত ভ্রমণ। কখনো আলো, কখনো অন্ধকার, কখনো হাসি, কখনো কান্না। এই জীবনের পথে আমরা কত মানুষকে দেখি, কেউ ক্ষমতার অহংকারে ডুবে যায়, কেউ দুনিয়ার মোহে অন্ধ হয়ে পড়ে থাকে, কেউ আবার আল্লাহর ডাক শুনে সবকিছু ছেড়ে দেয়, ফিরে আসে তাঁর পথে।

এ বইয়ের প্রতিটি গল্প আসলে আমাদের চারপাশের মানুষেরই গল্প। কেউ একসময় ছিলেন ভয়ঙ্কর প্রভাবশালী, কেউ তরুণ বয়সের ভুলে গুনাহে ডুবে গেছেন, কেউ নেশায় হারিয়ে ফেলেছেন নিজেদের। কিন্তু আল্লাহর রহমত যখন তাদের অন্তরে আলো জ্বালাল তখন তারাই বদলে গেলেন।

এই বইয়ে আমি তুলে ধরেছি সেই সত্য কাহিনিগুলো অন্ধকার থেকে আলোর পথে ফেরা মানুষের যাত্রা। হয়তো কোনো পাঠক পড়তে -পড়তে নিজের জীবনকে খুঁজে পাবেন এখানে। হয়তো কারো অন্তরে জেগে উঠবে সেই প্রশ্ন- “আমি কি এখনও সময় পাইনি আল্লাহর পথে ফেরার?”

প্রিয় পাঠক! আমি শুধু চাই- এই বইয়ের প্রতিটি শব্দ আপনার হৃদয়ের ভেতর আলো ছড়িয়ে দিক। আপনিও হয়তো বদলাতে পারবেন, যদি আল্লাহ আপনাকে সেই তাওফিক দেন।কারণ, মানুষ বদলাতে সময় লাগে না, লাগে শুধু একটুখানি আখেরাতের চিন্তা আর আল্লাহর দিকে ফিরে আসার ইচ্ছা। আপনি যদি অন্তরের গভীরে পৌঁছাতে চান, নিজের জীবনের ভুল ও অন্যায়ের প্রতিফলন দেখতে চান, এবং আলোর পথে প্রথম পদক্ষেপের সাহস খুঁজছেন তাহলে এই বই আপনার জন্য।

আসুন! আমরা একসাথে প্রবেশ করি এই গল্পগুলোর ভেতর যেখানে কান্না আছে, আশা আছে, আছে হোঁচট খাওয়ার বেদনা, আবার উঠে দাঁড়ানোর সাহসও আছে। পড়ুন, ভাবুন, অনুভব করুন। প্রতিটি গল্পে লুকিয়ে আছে এক শিক্ষা, এক আলো, এবং এক আহ্বান- আলোর পথে ফিরে আসার আহ্বান।

আপনি যখন এই পাতাগুলো খুলবেন, তখন ভয়ের, অহংকারের বা ভুলের অন্ধকার যেন ধীরে ধীরে আলোর হাতে মুছে যায়। প্রতিটি অধ্যায় একটি ছোট আলো, যা আপনার অন্তরের অন্ধকারকে আলোকিত করবে।

এবার চোখ খুলুন, হৃদয় খুলুন, এবং এই যাত্রায় পদচারণা শুরু করুন- আলোর পথে।

– মোহাম্মদ মিরাজুদ্দিন

০.০★★★★★০টি রিভিউ
৫★০
৪★০
৩★০
২★০
১★০
প্রশ্নোত্তর
এখনো কোনো প্রশ্ন নেই
এই বইটি সম্পর্কে জানার থাকলে নির্দ্বিধায় প্রশ্ন করুন।প্রথম প্রশ্নটি করুন →

এখনো কোনো রিভিউ নেই। প্রথম রিভিউটি আপনিই দিন!

০.০★★★★★০টি রিভিউ
৫★০
৪★০
৩★০
২★০
১★০
প্রশ্নোত্তর
এখনো কোনো প্রশ্ন নেই
এই বইটি সম্পর্কে জানার থাকলে নির্দ্বিধায় প্রশ্ন করুন।প্রথম প্রশ্নটি করুন →

এখনো কোনো প্রশ্ন নেই। জানার থাকলে নির্দ্বিধায় জিজ্ঞেস করুন।