আপসহীন অ্যাপ
আপসহীন অ্যাপ আরও সহজে, দ্রুত বই অর্ডার করুন আপসহীন অ্যাপ ডাউনলোড করুন — আরও সহজে বই অর্ডার করুন
অ্যাপ ডাউনলোড করুন ডাউনলোড

একটুখানি পড়ে দেখুন ⬎

যে জীবন ফুলের মতন

লেখক : শাইখুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী
প্রকাশনী : নাশাত পাবলিকেশন
বিষয় : আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা
পৃষ্ঠা : ২৭২
কভার : হার্ডকভার
সংস্করণ : 1st Published 2025
ভাষা : বাংলা

Original price was: ৪৪০৳ .Current price is: ২৬৪৳ . (৪০% ছাড়ে)

সর্বাধিক বিক্রয়

Description

যে জীবন ফুলের মতন বই সম্পর্কে আলোকপাত:

‘যে জীবন ফুলের মতন’।

মানুষের জীবন কি আদৌ ফুলের মতন হতে পারে? সৌন্দর্যের দিক থেকে কিংবা সৌরভের দিক দিয়ে?

হ্যাঁ, হতে পারে। শুধু ফুলের মতনই নয়; বরং ফুলের চেয়ে অধিক সুন্দর হতে পারে। গাছের ফুলের চেয়ে অধিক সুবাসিত হতে পারে।

মানব-জীবনে ক্ষত সৃষ্টি করে গুনাহ। পাপ। কিন্তু আল্লাহ আরহামুর রাহিমীন, বান্দার প্রতি পরম দয়াশীল। তিনি এমন একটি সহজ এবং সংক্ষিপ্ত পথ তৈরি করে রেখেছেন, যে পথ গ্রহণ করলে একজন চরম অপরাধীও নিষ্পাপ হয়ে যায়। এমন নিষ্পাপ হয়, যেন সে কোনোদিন পাপই করেনি!

আমরা যদি সেই পথ গ্রহণ করি, ইনশাআল্লাহ আমাদের জীবনও হবে ফুলের মতন। বরং তার চেয়েও বেশিকিছু।

কোন সে পথ, যে পথে পা দিলে দাগযুক্ত জীবনও ফুলের মতন সুন্দর হয়? সুবাসিত হয়? সুশোভিত হয়?

সেই পথেরই সন্ধান দিবে আমাদের এবারের আয়োজন ‘যে জীবন ফুলের মতন’।

.

উম্মাহর ইসলাহ ও তরবিয়তের ক্ষেত্রে হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহির মাওয়ায়েজ এবং মালফুজাতের যে ভূমিকা, তা কারো অজানা নয়। জীবনের প্রতিটি ক্ষেত্রে হযরতের মাওয়ায়েজ, মালফুজাত, ইসলাহ, ইরশাদ এবং দিকনির্দেশনা রয়েছে। দীন ইসলামের প্রায় প্রতিটি বিষয়ের উপরই তার জ্ঞানগর্ভ বয়ান, রচনা এবং রাহনুমায়ী রয়েছে।

আমাদের এবারের প্রকাশনা ‘যে জীবন ফুলের মতন’ শাইখুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানীর বারোটি বয়ানের সংকলন। এটি মূলত হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহির বিখ্যাত বাণীসংকলন ‘শরীয়ত ও তরীকত’-এর ব্যাখ্যায় প্রদত্ত বয়ানের উর্দু সংকলন ‘তারবিয়্যাতি বয়ানাত’-এর বাংলা তরজমা। হযরত উসমানী এক রমযানে ‘শরীয়ত ও তরীকত’ কিতাবে সংকলিত মালফুজাতের আলোকে বয়ানগুলো করেন। অডিও থেকে উর্দু সংকলনটি তৈরি করেন পাকিস্তানের জনাব মুহাম্মাদ আদনান মির্জা। ‘যে জীবন ফুলের মতন’ সেই সংকলনেরই ভাষান্তর।

আশা করি বইটি আমাদের জীবনে আলোর দিশা দিবে।

০.০★★★★★০টি রিভিউ
৫★০
৪★০
৩★০
২★০
১★০
প্রশ্নোত্তর
এখনো কোনো প্রশ্ন নেই
এই বইটি সম্পর্কে জানার থাকলে নির্দ্বিধায় প্রশ্ন করুন।প্রথম প্রশ্নটি করুন →

এখনো কোনো রিভিউ নেই। প্রথম রিভিউটি আপনিই দিন!

০.০★★★★★০টি রিভিউ
৫★০
৪★০
৩★০
২★০
১★০
প্রশ্নোত্তর
এখনো কোনো প্রশ্ন নেই
এই বইটি সম্পর্কে জানার থাকলে নির্দ্বিধায় প্রশ্ন করুন।প্রথম প্রশ্নটি করুন →

এখনো কোনো প্রশ্ন নেই। জানার থাকলে নির্দ্বিধায় জিজ্ঞেস করুন।