Description
কোরবানী (ইতিহাস, ফাযায়েল ও মাসায়েল) বই সম্পর্কে আলোকপাত:
কোরবানী শুধু একটি ধর্মীয় উৎসব বা খাবারের আয়োজন নয়। এটি সরাসরি একটি ইবাদত, ইসলামের শিআর ও তাওহীদের প্রতীক। সম্পদ দ্বারা আল্লাহ তাআলার গোলামীর প্রকাশ হলো কোরবানী। আল্লাহর সন্তুষ্টির জন্য, নির্ধারিত সময়ে, সুনির্দিষ্ট পশু, সুনির্দিষ্ট পন্থায় কোরবানী করতে হয়। তাই শুধু পশু জবাই করলেই কোরবানী আদায় হয় না। এর জন্য জানা দরকার সঠিক নিয়ম ও বিধান।
মুফতী হেদায়েতুল হকের এই বইয়ে কোরবানীর ইতিহাস, ফযীলত ও উদ্দেশ্য থেকে শুরু করে প্রয়োজনীয় সব মাসায়েল সহজ ভাষায় ও কুরআন-হাদীসের রেফারেন্সসহ তুলে ধরা হয়েছে। বইটির মূল লেখা ২০২৩ সালের জুন সংখ্যায় মাসিক নেয়ামতে প্রকাশিত হয়েছিল। পরে কিছু সংযোজন-বিয়োজন করে একে ছোট বইয়ের রূপ দেওয়া হয়েছে।





