Description
কিছু স্মৃতি কিছু অনুভূতি বই সম্পর্কে আলোকপাত:
হাটহাজারী মাদরাসার সাবেক মুহতামিম, বাংলাদেশের প্রখ্যাত ফকিহ মুফতি আজম আবদুস সালাম চাটগামী রহ.-এর জীবন ও মজলিসের এক অনন্য সংকলন কিছু স্মৃতি, কিছু অনুভূতি।
সংকলক মুফতি হোসাইন আহমদ জাবের দীর্ঘ চার বছর হুজুরের সোহবতে ছিলেন। প্রতিদিন আসরের পর হুজুরের কামরায় বিশেষ মজলিস বসত। সেখানে হুজুর জটিল মাসআলার সমাধান দিতেন, আকাবিরদের জীবনকথা শোনাতেন, আবার মূল্যবান উপদেশও দিতেন। ছাত্রজীবন থেকেই সংকলক এসব কথা ডায়েরিতে লিখে রাখতেন। সেই সংরক্ষিত স্মৃতির সুবিন্যস্ত রূপই এই বই।
হুজুরের ছেলে মুফতি ইসমাঈল চাটগামী হাফিজাহুল্লাহ বইটির সত্যায়নপত্রে লিখেছেন, এর আদ্যোপান্ত হুজুরের নিজস্ব বাণী ও বর্ণনা, সংকলক নিজের পক্ষ থেকে অতিরিক্ত কিছু যোগ করেননি। তাঁর মতে বইটিকে হুজুরের আত্মজীবনীর দ্বিতীয় অংশ হিসেবেও গণ্য করা যায়।
বইটিতে যা পাবেন
- স্মৃতির পাতায় আলোকিত মনীষা: মাওলানা আহমাদ হাসান, আল্লামা সাইয়েদ ইউসুফ বানুরি, শাইখুল ইসলাম সাইয়েদ হুসাইন আহমাদ মাদানি, মুফতি আমিনি, মাওলানা আবদুল ওয়াহেদ বাঙালিসহ অসংখ্য আকাবিরের স্মৃতিচারণ
- কিছু আত্মজৈবনিক: পাকিস্তানের জামিয়া বানুরিটাউনে অধ্যয়ন, দেওবন্দ সফর, বানুরিটাউনে তাখাসসুস ফিল ফিকহের সূচনাসহ হুজুরের জীবনের নানা অধ্যায়
- এক পেয়ালা ইতিহাস: দেওবন্দ, জামিয়া বানুরিটাউন, হাটহাজারী, জিরি ও নানুপুর মাদরাসার ইতিহাস এবং উপমহাদেশের গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ
- কতিপয় প্রাজ্ঞ চিন্তা: ইসলামি ব্যাংকিং, খতমে বুখারিসহ সমকালীন বিষয়ে হুজুরের অবস্থান
- জ্ঞান কাননের দরদি মালী: তালিবুল ইলম ও ইফতার ছাত্রদের উদ্দেশে নসিহত
- জিজ্ঞাসা ও জবাব: ফতোয়া কী ও কেন, ঈমান, ব্যাংকসহ বিভিন্ন প্রসঙ্গে প্রশ্নোত্তর
- ফিকহি দূরদৃষ্টি: টুপি, পাগড়ি, মুসাফাহা, মুআনাকা, শিশুর কানে আজান, করোনা-সংক্রান্ত ফতোয়াসহ দৈনন্দিন জীবনের বহু মাসআলা
- বৈঠকি বাণী: হুজুরের মজলিসের মুক্তোদানা, উপদেশ, দোয়া ও আমল
বইটির বৈশিষ্ট্য
- হুজুরের মজলিস থেকে সরাসরি সংগৃহীত বিষয়ভিত্তিক উপস্থাপন
- মারকাযু ফয়যিল কুরআন আল ইসলামী ঢাকার সিনিয়র মুহাদ্দিস মাওলানা রুহুল্লাহ নোমানী হাফিজাহুল্লাহর মুখবন্ধ
- মুফতি ইসমাঈল চাটগামী হাফিজাহুল্লাহর সত্যায়নপত্র
- বিস্তারিত সূচিপত্রের কারণে প্রয়োজনীয় বিষয় সহজেই খুঁজে নেওয়ার সুযোগ







Reviews
There are no reviews yet