Description
শায়খ মুহাম্মাদ আওয়ামা : আলোকিত জীবনের খণ্ডচিত্র বই সম্পর্কে আলোকপাত:
মহান পূর্বসূরিদের সুযোগ্য উত্তরসূরি, যুগের অন্যতম পথিকৃৎ আলেম, বিশ্ববরেণ্য মুহাদ্দিস ও ফকীহ, আল্লামা মুহাম্মাদ আওয়ামা হাফিযাহুল্লাহ। বিশ্বকোষসম বিরল মনীষা, আল্লামা সাঈদ তানতাবী রাহিমাহুল্লাহর ভাষ্যমতে, ‘তাহকীক-শাস্ত্রে বর্তমান পৃথিবীতে তাঁর চেয়ে অধিক জ্ঞানী আর কাউকে আমি জানি না।’
এমন মহান ব্যক্তির বিস্ময়কর জীবন সম্পর্কে জানার অন্যতম সেরা উৎস ‘সাফাহাতুন মুদিয়াহ মিন হায়াতি সায়্যিদিল ওয়ালিদ আল-আল্লামা মুহাম্মাদ আওয়ামা’। লিখেছেন শায়খের সুযোগ্য পুত্র ড. মুহিউদ্দীন মুহাম্মাদ আওয়ামা, যিনি ছায়াসঙ্গী হয়ে সার্বক্ষণিক পিতার সাহচর্যে রয়েছেন। ফলে চাক্ষুষ অভিজ্ঞতা ও নিবিড় সাহচর্যের আলোকে পিতার অনিন্দ্যসুন্দর জীবনের এমন বহু বয়ান তুলে ধরার সুযোগ পেয়েছেন, যা অন্য কারও পক্ষে সম্ভব নয়।
তবে এটি প্রচলিত ধারার কোনো জীবনী নয়; বরং এতে শায়খের জীবনের নির্বাচিত কিছু দিক, বিশেষত ইলম, আমল ও তাহকীকের ময়দানে তাঁর অনন্য ব্যক্তিত্ব গড়ে উঠার নেপথ্যের কারণগুলো চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে। শেষদিকে শায়খের নানা চিন্তা ও দর্শন এবং গ্রন্থরচনা ও প্রাচীন হস্তলিখিত পাণ্ডুলিপি তাহকীকে তাঁর সুনির্দিষ্ট মানহাজ বা পদ্ধতি সবিস্তারে তুলে ধরা হয়েছে।
সাধারণ পাঠকের পাশাপাশি সকল পর্যায়ের তালিবে ইলম—বিশেষ করে হাদীস, ফিকহ ও গবেষণা-তাহকীকের কাজে নিবেদিত উলামা-তলাবার জন্য গ্রন্থটি এক অমূল্য রত্ন।







Reviews
There are no reviews yet