Description
এসো সরফ শিখি বা এসো ছারফ শিখি বই সম্পর্কে আলোকপাত:
আজ থেকে কয়েক বছর পূর্বে আমি এসো সরফ শিখি নামে ছারফ শাস্ত্রের প্রাথমিক পর্যায়ের একটি ‘আদর্শগ্রন্থ’ প্রণয়নের কাজে হাত দিয়েছিলাম শুধু আল্লাহর রহমত, মদদ ও তাওফীকের উপর ভরসা করে। এ মহাগুরু দায়িত্ব আঞ্জাম দেয়ার জন্য উদ্যমের অভাব ছিলো কি না বলতে পারি না, তবে যোগ্যতার যে অভাব ছিলো সে সম্পর্কে পূর্ণ সচেতন ছিলাম। কিন্তু আমরা যে মহান আসাতেযায়ে কেরামের ছোহবত লাভকরেছি তাঁদের শিক্ষা ছিলো এই যে, মানুষ যখন কোন কাজ ‘করে’ তখন সে নাকাম হয়, আর যখন কাজ ‘করানো’ হয় তখন কামিয়াব হয়।
পরম সৌভাগ্য এই যে, আমার শাফীক আসাতেযায়ে কেরাম তখনো দু’আ করেছেন, এখনো দু’আ করছেন যেন আল্লাহ তাঁদের এই অধম ছাত্রকে দিয়ে তাঁর পসন্দ মত কাজ করিয়ে নেন। আর আম্মা-আব্বার সকাল-সন্ধ্যা ও দিন-রাতের হৃদয় নিংড়ানো ও অশ্রুসিক্ত দু’আ তো প্রতি মুহূর্ত আমাকে ঘিরে রেখেছে!






Reviews
There are no reviews yet