Description
টুনটুন বুকস – লেভেল ১ ৪ থেকে ৬ বছরের বাবুদের জন্য সাজানো ৬টি সুন্দর ইসলামি গল্পের বইয়ের একটি সেট। কালারফুল ছবি ও গ্লোসি পেপারে তৈরি এই বইগুলো শিশুদের উপযোগী করে ইসলামি জ্ঞানভাণ্ডারের সত্য ও শিক্ষণীয় কাহিনিগুলোকে সহজ, আকর্ষণীয় এবং বর্ণিলভাবে তুলে ধরে।
আমাদের ইসলামি জ্ঞানভাণ্ডারে রয়েছে অসংখ্য সত্য ও শিক্ষণীয় কাহিনি। এসব কাহিনি একদিকে যেমন আল্লাহর বড়ত্ব ও ক্ষমতার পরিচয় দেয়, তেমনি গল্পের বুননে ছোটদের মনেও তৈরি করে আগ্রহ ও বিস্ময়। কচিমনের উপযোগী করে সেসব কাহিনির বর্ণিল রূপ দেওয়া হয়েছে টুনটুন বুকস-এর বইগুলোতে।
টুনটুন বুকস সিরিজটি মোট তিনটি লেভেলে ভাগ করা হয়েছে। এর মধ্যে লেভেল ১-এর গল্পগুলো বিশেষভাবে ৪ থেকে ৬ বছরের শিশুদের উপযোগী করে লেখা হয়েছে। বইগুলো বাবা-মা ছোটদের পড়ে শোনাতে পারবেন, ফলে গল্পের আনন্দের পাশাপাশি শিশুরা ছোটবেলা থেকেই ইসলামি শিক্ষা ও মূল্যবোধের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবে।
এই লেভেলে থাকছে
১. মৃত গাধা উঠল জেগে
২. চালাক পাখির গল্প
৩. উটের কান্না
৪. রানী পিঁপড়া পলাতক
৫. একটি গাছের দুঃখ
৬. ফেরেশতারা এলেন নেমে







Reviews
There are no reviews yet