Description
ছোটদের হজরত উসমান বই সম্পর্কে আলোকপাত:
আমাদের প্রিয় খলিফা হজরত উসমান সেই শৈশবকাল থেকেই ছিলেন খুব নম্র এবং ভদ্র। তখনকার সময়ের আরবের লোকেদের অবস্থা তো জানোই। মানুষের ভেতর ছিল না ন্যায়বোধের ছিটেফোঁটাও। সারাক্ষণ কেবল ঝগড়া-বিবাদ লেগেই থাকত। দেখা গেল, কেউ খেলতে গিয়ে ভুলে কাউকে ব্যথা দিয়েছে কী অমনি দুড়ুম-দাড়ুম লাগিয়ে দাও কিল ঘুষি। তারপর তো সেই ছোটদের ঝগড়া গিয়ে গড়াবে বড়দের মধ্যে।
গোত্র থেকে গোত্র- বিবাদ ছড়িয়ে যাবে দাবানলের মতো। এই কঠিন সময়েও আমাদের প্রিয় খলিফা হজরত উসমান ছিলেন সম্পূর্ণ ব্যতিক্রম। তিনি কারো সঙ্গেই ঝগড়া করতেন না। সবাইকে নিজের বন্ধু মনে করতেন। বাবাকে হারিয়ে সংসারের বিরাট বোঝা যখন কাঁধে তুলে নিলেন তখন সেই ছোট উসমান যেন আরও অনেক বেশি পরিণত হয়ে গেলেন! সবাই অবাক চোখে তাকিয়ে থাকে কিশোর উসমানের দিকে। তাকিয়ে তাকিয়ে ভাবে, আহা কী মিষ্টি ছেলে গো! আমাদের প্রিয় উসমান কাজে যেমন মনোযোগী ছিলেন দেখতেও







Reviews
There are no reviews yet