আপসহীন অ্যাপ
আপসহীন অ্যাপ আরও সহজে, দ্রুত বই অর্ডার করুন আপসহীন অ্যাপ ডাউনলোড করুন — আরও সহজে বই অর্ডার করুন
অ্যাপ ডাউনলোড করুন ডাউনলোড

একটুখানি পড়ে দেখুন ⬎

শিক্ষাব্যবস্থার আবাসিক অনাবাসিক ভাবনা

লেখক: মাওলানা যুবায়ের হোসাইন
প্রকাশক: মাকতাবাতুস সিদ্দীক
বিষয়: গবেষণা ও প্রবন্ধ
পৃষ্ঠা: ৪৮
কভার: পেপারব্যাক
প্রকাশ: সেপ্টেম্বর ২০২৬
ভাষা: বাংলা

30৳ 

সর্বাধিক বিক্রয়

Description

শিক্ষাব্যবস্থার আবাসিক অনাবাসিক ভাবনা বই সম্পর্কে আলোকপাত:

আমাদের মাদরাসাগুলোতে তালীমের বাইরেও এত আয়োজন কেন? নিশ্চয় দ্বীন ও ইলমে দ্বীনের জন্য। একজন উস্তায উপার্জনের বহুমুখী প্রতিভার অধিকারী হয়েও কেন চব্বিশ ঘণ্টা শিক্ষার্থীদের পেছনে ব্যয় করছেন? নিশ্চয় দ্বীন ও ইলমে দ্বীনের স্বার্থে। জীবনের শত ব্যস্ততাকে বাম হাতে ঠেলে দিয়ে একজন উস্তায কেন মাদরাসার সীমিত গণ্ডিতেই নিজেকে আবদ্ধ করে রাখেন? নিশ্চয় তালিবে ইলমদের সময়গুলোকে যথাযথ হেফাযতের জন্য।

জগতের হাজারো হাতছানিকে পেছনে ফেলে ছন্নছাড়া, নিরোপদ্রব, প্রচারবিমুখ, অনুজ্জল একটি নিরব জীবন তাঁরা কেন গ্রহণ করেন? নিশ্চয় প্রজন্মের ছোট্ট কাফেলাটিকে অত্যন্ত সতর্কতা ও বিচক্ষণতার সাথে অতি সন্তর্পণে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দেয়ার জন্য। কেন এত বদনাম ও অপমান কাঁধে নিয়েও তাঁরা তাঁদের পথচলায় গতিতে বিচলিত ও কিংকর্তব্যবিমূঢ় হচ্ছেন না? কারণ, গন্তব্যে তাঁদেরকে পৌঁছতেই হবে।

তবুও

এ সকল মহৎ ও মহান উদ্দেশ্যকে সামনে রেখে পথচলা আপন আলোয় উদ্ভাসিত এ কাফেলা পৃথিবীর কিছু বাস্তবতাকে স্বীকার করতে হবে। কিছু পরিস্থিতি নিয়ে ভাবতে হবে। কাঙিক্ষত সে গন্তব্যে পৌঁছার স্বার্থেই ভাবতে হবে। দরদী দিলের ব্যথাগুলোকে শত হাজার হৃদয়ে ছড়িয়ে দেয়ার মানসেই ভাবতে হবে। তপ্ত হৃদয়কে শান্ত করার জন্যই ভাবতে হবে। আল্লাহর যমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্যই ভাবতে হবে।

তাহলে চলুন- “শিক্ষাব্যবস্থার আবাসিক/অনাবাসিক ভাবনা” নিয়ে একটু ভাবি। সবাই মিলে ভাবি। দরদ নিয়ে ভাবি। বাস্তবতার আলোকে ভাবি।

Reviews

There are no reviews yet

Be the first to review “শিক্ষাব্যবস্থার আবাসিক অনাবাসিক ভাবনা”

Your email address will not be published. Required fields are marked *

Q & A

Ask a question
শিক্ষাব্যবস্থার আবাসিক অনাবাসিক ভাবনা শিক্ষাব্যবস্থার আবাসিক অনাবাসিক ভাবনা
Your question
* Question is required
Name
* Name is required
There are no questions yet