Description
গল্প যখন কান্না করে – ক বই সম্পর্কে আলোকপাত:
কী দরকার অনৈক্য সৃষ্টি করার? বইটি গল্প না উপন্যাসের, এই ব্যাপারে তর্ক ধরার? কারো ভাষায় গল্প, আবার কেউ উপন্যাস বলে আখ্যায়িতেও ভুল করবে না। আমি আবার এগুলো নিয়ে ভাবনার জগতে নিমগ্ন থাকি না। আমার চাওয়া শুধু একটাই, পাঠকদের জ্ঞান অর্জন আর প্রভুর দরবারে কবুল হওয়া। বিবাদের কাঠগড়ায় দাঁড় করালে কি আর উদ্দেশ্য হাসিল হয়?
কবি, লেখক, গবেষক, সাহিত্যিক হতে হলে নাকি অপরিমিত মেহনতের পাহাড় মারাতে হয়। আমি এক অলস গোলাম, নামের সাথে এত বড় উপাধি মানায়! তবুও পাঠক মহলে একটা কথা রটিয়ে গেছে, ‘জীবনে অনেক বই পড়েছি, কিন্তু আপনার বইয়ের লিখা এবং লিখার ধরণ, সম্পূর্ণ ভিন্ন! আপনার বইগুলো এক বসাতে পড়ে শেষ করেছি। এর আগে উপন্যাসের কোনও বই পড়ে এতটা স্বাদ এবং শিক্ষা গ্ৰহণ করতে পারি নি। পাঠকদের কথার সত্যতা কতটুকু জানি না, তবে এমন কথা ব্যক্ত করার হাজারো পরিচিত মানুষের চেয়ে অপরিচিতির সংখ্যা কম হবে না।

Reviews
There are no reviews yet