একটুখানি পড়ে দেখুন ⬎

তাফসীরে ইবনে কাছীর – ৩য় খণ্ড

লেখক : আল্লামা ইসমাইল ইবনে কাছীর রহিমাহুল্লাহ
অনুবাদক: অধ্যাপক আখতার ফারূক
প্রকাশনী : ইসলামিক ফাউন্ডেশন
বিষয় : তরজমা ও তাফসীর
পৃষ্ঠা : ৮৭১
কভার : হার্ডকভার
সংস্করণ : ৮ম মুদ্রণ, ২০২১
ভাষা: বাংলা

বিশেষ দ্রষ্টব্য: ইসলামিক ফাউন্ডেশনের বইয়ের গুণগতমান কখনো কখনো পুরোনো হয়। এছাড়াও নতুন হলেও কভারে দাগ থাকতে পারে। তাই বাইন্ডিং ও ছাপা নিম্নমানের হওয়ায় পাঠকগণ বিভ্রান্ত হওয়া থেকে বিরত থাকুন। এছাড়াও শুধুমাত্র এই খন্ডের ১৬১ পৃষ্ঠা থেকে ১৮০ পৃষ্ঠা পর্যন্ত পেজগুলো উলটপালট রয়েছে সিরিয়ালে। তথা পেজ রয়েছে, কিন্তু আগ-পিছ হয়ে গেছে। এটা ৩য় খন্ডের সকল কপিতে একই সমস্যা!

Original price was: 600৳ .Current price is: 558৳ . (7% ছাড়ে)

সর্বাধিক বিক্রয়

Description

তাফসীরে ইবনে কাছীর – ৩য় খণ্ড বই সম্পর্কে আলোকপাত:

ইমাম হাফিয আল্লামা ইমাদুদ্দীন আবুল ফিদা ইসমাঈল ইবন উমর ইবন কাছীর আলকারশী আল-বাসরী (র) ৭০০ হিজরী মুতাবিক ১৩০০ খ্রিস্টাব্দে সিরিয়ার বসরা শহরে এক সম্ভ্রান্ত শিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁহার পিতা শায়খ আবু হাফস শিহাবুদ্দীন উমর (র) সেখানকার খতীবে আযম পদে অধিষ্ঠিত ছিলেন।

তাঁহার জ্যেষ্ঠ ভ্রাতা শায়খ আবদুল ওহাব (র) সমসাময়িককালে একজন খ্যাতনামা আলিম, হাদীসবেত্তা ও তাফসীরকার ছিলেন। তাঁহার দুই পুত্র যয়নুদ্দীন ও বদরুদ্দীন সেই যুগের প্রখ্যাত হাদীসবেত্তা ছিলেন।

মােটকথা, তাহার গােটা পরিবারই ছিল সেকালের জ্ঞান-জগতের উজ্জ্বল জ্যোতিষ্ক স্বরূপ। মাত্র তিন বৎসর বয়সে ৭০৩ হিজরীতে তিনি পিতৃহারা হন। তখন তাঁহার অগ্রজ শায়খ আবদুল ওহাব তাহার অভিভাবকের দায়িত্বে অধিষ্ঠিত হন। ৭০৬ হিজরীতে তাঁহার অগ্রজের সহিত বিদ্যার্জনের জন্য তিনি তৎকালীন শ্রেষ্ঠতম

শিক্ষাকেন্দ্র বাগদাদে উপনীত হন। তাঁহার প্রাথমিক শিক্ষাপর্ব জ্যেষ্ঠ ভ্রাতা শায়খ আবদুল ওহাবের কাছেই সম্পন্ন হয়। অতঃপর তিনি শায়খ বুরহানুদ্দীন ইবন আবদুর রহমান ফাযারী ও শায়খ কামালুদ্দীন ইবন কাযী শাহবার কাছে ফিকহশাস্ত্র অধ্যয়ন সমাপ্ত করেন।

ইত্যবসরে তিনি শায়খ আবূ ইসহাক সিরাজীর ‘আত-তাম্বীহ ফী ফুরাইশ-শাফিঈয়া ও আল্লামা ইবন হাজিব মালিকীর মুখতাসার’ নামক গ্রন্থদ্বয় আদ্যোপান্ত কণ্ঠস্থ করেন। ইহা হইতেই তাহার অসাধারণ স্মৃতিশক্তির পরিচয় পাওয়া যায়।

Reviews

There are no reviews yet

Be the first to review “তাফসীরে ইবনে কাছীর – ৩য় খণ্ড”

Your email address will not be published. Required fields are marked *

Q & A

Ask a question
তাফসীরে ইবনে কাছীর - ৩য় খণ্ড তাফসীরে ইবনে কাছীর - ৩য় খণ্ড
Your question
* Question is required
Name
* Name is required
There are no questions yet