Description
ফিতনাতুন নিসা বই সম্পর্কে আলোচনা:
বর্তমান যুগ ভয়ংকর ফিতনায় আচ্ছাদিত। চারিদিকে ফিতনার সয়লাব। ফিতনায় জর্জরিত পরিবার, সমাজ। এসব ফিতনার মোকাবেলা করেই বেঁচে আছে মানুষ। কিন্তু জান্তে-অজান্তে এড়িয়ে চলছে সবচে’ বড় ফিতনাকে। বিশ্বাস করছে-এ আর তেমন কী?
অথচ ভেবেও দেখছে না, এই ফিতনাই নষ্ট করছে পারিবারিক বন্ধন, ধ্বংস করছে সামাজিক অঙ্গন। যে ফিতনাকে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পুরুষের জন্য সর্বাধিক বড় ফিতনা বলে আখ্যা দিয়েছেন। এরশাদ হয়েছে-পুরুষের জন্য সবচে’ বড় ফিতনা হলো নারী।
না না, পৃথিবীর তাবৎ নারীকে ‘ফিতনা’ বলা হয়নি। ফিতনা ‘বলা হয়েছে এমন নারীকে, যে নারী লাস্যময়ী, ‘যে নারী মুসলিম উম্মাহর জন্য হুমকি, যে-নারী ফেমিনিজমে বিশ্বাসী, যে নারী পুরুষকে ফাঁদে ফেলতে আগ্রহী, যে নারী বিশ্বাস করে নারী-পুরুষের সমান শক্তি, ইত্যাদি আরও ভয়ংকর ফিতনার কারণ যে নারী, সে নারীকেই ফিতনা বলা হয়েছে।
আর এসব ফিতনা নিয়েই আলোচিত বক্ষমান গ্রন্থ। যেখানে উঠে এসেছে নারীর ফিতনা থেকে বাঁচার উপায় ও উপকরণ, সালাফদের অনুসরণীয় বক্তব্য ও কার্যত পন্থা, শরিয়ার নানান দিক-নির্দেশনা, সাহাবায়ে কেরামের সতর্কতা, রাসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সর্বোত্তম উক্তি এবং মহান আল্লাহ তাআলার সতর্কবাণী। তাই চলুন, পৃথিবীর সবচে’ বড় ফিতনা থেকে বাঁচার লক্ষ্যে বইয়ের প্রতিটি পাতা থেকে ঘুরে আসি







Reviews
There are no reviews yet