Description
পীর এ কামিল বই সম্পর্কে আলোকপাত:
‘What is next to ecstasy?’
‘Pain.
‘What is next to Pain?’
‘Nothingness.”
‘What is next to Nothingness?”
‘Hell.’
‘And what is next to hell?”
এবার নীরবে একদৃষ্টিতে তাকিয়ে রইল ইমামা।
‘And what is next to hell?’ সালার নিজের প্রশ্নের পুনরাবৃত্তি করে।
‘তুমি ভয় পাও না?’
অদ্ভুত ভঙ্গিতে ইমামাকে জিজ্ঞেস করতে শোনে সালার। ‘কীসে?’ জিজ্ঞেস করল ও।
‘হেলকে…যে স্থানের আগে বলতে কিছু নেই। সবকিছু এর পিছনেই রয়ে যায়। অপবদিত ও বিধ্বস্ত হওয়ার পর কী বাকি থাকে? যা জানার প্রতি তোমার এত আগ্রহ?’ ইমামা খানিক আফসোসের সরে বলল।
আমি তোমার কথা বুঝতে পারছি না। সবকিছু আমার মাথার ওপর দিয়ে যাচ্ছে’, সালার গা-ছাড়া ভঙ্গিতে বলল।
চিন্তা কোরো না, বুঝে যাবে। একটা সময় আসবে…যখন তুমি সবকিছু বুঝতে পারবে। অথবা তোমার এই হাসি বিলীন হয়ে যাবে। তখন তুমি ভয় পাবে মৃত্যুকেও, জাহান্নামকেও। আল্লাহ তোমাকে সবকিছু দেখাবেন এবং বুঝিয়ে দেবেন।
এরপর আর কখনো তুমি কাউকে জিজ্ঞেস করবে না-What is next to ecstasy?”







Reviews
There are no reviews yet