বইয়ের আলো ছড়িয়ে পড়ুক সবখানে

মিশন

আপোসহীন ডট কমের মিশন হলো বাংলাদেশের প্রতিটি পাঠককে সহজ, সাশ্রয়ীমূল্যে এবং দ্রুত বই পৌঁছে দেওয়া। আমরা সকল বয়সী ও শিক্ষাগত পাঠকদের জন্য বই সরবরাহ করি, যাতে জ্ঞান অর্জন এবং পড়ার অভ্যাস বৃদ্ধি পায়।

ভিশন

আমরা চাই বাংলাদেশে সবচেয়ে নির্ভরযোগ্য এবং জনপ্রিয় অনলাইন ও অফলাইন বুকশপ হতে, যেখানে বই খোঁজা, কেনা এবং পড়া অভিজ্ঞতা সহজ, আনন্দদায়ক এবং শিক্ষামূলক হবে।

আপসহীন ডট কম – Aposhin.com একটি ইকমার্স প্রতিষ্ঠান। আমরা প্রধানত বই বিক্রি করে থাকি। এছাড়াও বইয়ের সাথে প্রয়োজনীয় পণ্যও বিক্রি করে থাকি। যেমন, রিডিং লাইট, হাইলাইটার ইত্যাদি। আপসহীন ডট কম প্রতিষ্ঠিত হয় ২৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে এক সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে। দাওয়াহ্ ও ইসলামী মূল্যবোধ আমরা সবকিছুর উপর প্রাধান্য দেই। ইসলামী বইয়ের ক্ষেত্রেই আমাদের প্রাধান্য থাকে। অন্যান্য বইও পাওয়া যাবে ইনশাআল্লাহ। তবে কোনো নাস্তিক, শাতিম, ইসলামবিদ্বেষী, হিজাব বিদ্বেষী, শরীয়াহ বিদ্বেষী ব্যক্তির বই এখানে বিক্রি করা হবে না। যদি আমাদের অজ্ঞতাবশত এমন ব্যক্তিদের বই সাইটে যুক্ত হয়ে যায়, তাহলে আমাদের জানালে আমরা ব্যবস্থা নিব ইনশাআল্লাহ